Severity: Warning
Message: The use statement with non-compound name 'IntlDateFormatter' has no effect
Filename: news/news-download.php
Line Number: 5
Severity: Warning
Message: The use statement with non-compound name 'IntlCalendar' has no effect
Filename: news/news-download.php
Line Number: 6
প্রকাশিত: 01:16:56 am, 2020-12-02 | দেখা হয়েছে: 1957 বার।
নিজস্ব প্রতিবেদক : ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল চলতি মাসেই প্রকাশ করা হতে পারে। মঙ্গলবার (১ ডিসেম্বর) সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কমিশনের এক কর্মকর্তা জানান, ফলাফল প্রকাশের জন্য পিএসসি কাজ করছে। পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে। আমরা ৩১ ডিসেম্বরের আগেই ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা ফল প্রকাশ করার জন্য কাজ করে যাচ্ছি। যদি বড় কোনো সমস্যা না থাকে আশা করছি, এ মাসের মধ্যেই ফল প্রকাশ করা যাবে।
২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী। গত বছরের ৩ মে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। গত ৮ ও ৯ মার্চ ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। ক্যাডার অনুসারে, প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগের কথা জানায় পিএসসি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুর রউফ মন্ডল ফোনঃ ০১৭৩৯-৫৯১২০৫, ০১৯১৭-২৮২৬১১। ই-মেইলঃ info@ebfnews.com.