Image Not Found!
ঢাকা   মঙ্গলবার ২৫ অগাস্ট ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

A PHP Error was encountered

Severity: Warning

Message: The use statement with non-compound name 'IntlDateFormatter' has no effect

Filename: news/news-download.php

Line Number: 5

A PHP Error was encountered

Severity: Warning

Message: The use statement with non-compound name 'IntlCalendar' has no effect

Filename: news/news-download.php

Line Number: 6

আজ মঙ্গলবার

ঢাকা  
 ২৫ অগাস্ট ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
 ১৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি


সিলেটসিলেট বিমানবন্দরে বসছে ‘মেডিকেল স্ক্রিনিং সেন্টার’

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি মেডিকেল স্ক্রিনিং সেন্টার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ‘কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড পেন্ডামিক প্রিপেয়ার্ডনেস’ প্রকল্পের আওতায় এটি স্থাপন হবে বলে জানা গেছে।

স্বাস্থ্য সেবা বিভাগের উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করবে স্বাস্থ্য অধিদফতর।

জানা গেছে, প্রকল্পের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে সিলেটসহ ২৭টি মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপন করা। আইইডিসিআর ও বিআইটিআইডিতে বিএসএল-৩ ল্যাব স্থাপন করা এবং একটি মোবাইল মাইক্রোবায়োলজি ল্যাব স্থাপন।

এছাড়া প্রতিটি জেলা সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ ইউনিট স্থাপন করা। ১০টি মেডিকেল কলেজ হাসপাতালে ১০ শয্যার আইসিইউ ইউনিট স্থাপন করা। ঢাকা ও চট্টগ্রাম সংক্রামক হাসপাতালে ৫ শয্যার আইসিইউ সেন্টার স্থাপন করা।

তাছাড়া সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি, চট্টগ্রামের শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি, চট্টগ্রাম স্থলবন্দরে একটি এবং মংলা স্থলবন্দরে একটিসহ মোট সাতটি মেডিকেল স্ক্রিনিং সেন্টার স্থাপন করা হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুর রউফ মন্ডল ফোনঃ ০১৭৩৯-৫৯১২০৫, ০১৯১৭-২৮২৬১১। ই-মেইলঃ info@ebfnews.com.

// // //