Image Not Found!
ঢাকা   ২৬ অগাস্ট ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

A PHP Error was encountered

Severity: Warning

Message: The use statement with non-compound name 'IntlDateFormatter' has no effect

Filename: news/news-download.php

Line Number: 5

A PHP Error was encountered

Severity: Warning

Message: The use statement with non-compound name 'IntlCalendar' has no effect

Filename: news/news-download.php

Line Number: 6

আজ

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined variable: bar

Filename: news/news-download.php

Line Number: 228

ঢাকা  
 ২৬ অগাস্ট ২০২৬
১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
 ১৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অভিযান অব্যাহত, বুধবার ২ লাখ টাকা আদায়


বছরের পর বছর বকেয়া পড়ে আছে সিসিকের হোল্ডিং টেক্স!


নিজস্ব প্রতিবেদক :: সিলেট মহানগরীতে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বছরের পর বছর পড়ে আছে সিলেট সিটি করপোরেশনের বকেয়া হোল্ডিং টেক্স। ট্যাক্সের সেসব টাকা তুলতে এবার কোমর বেঁধে মাঠে নেমেছে সিসিক। কয়েকদিন থেকে অব্যাহত রেখেছে অভিযান।

এরই ধারাবাহিকতায় বুধবার (৯ ডিসেম্বর) সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত নগরীর দক্ষিণ সুরমা ও মেডিকেল রোডে অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে দুই লাখ তিন হাজার নয়শত পচিঁশ টাকার বকেয়া হোল্ডিং টেক্স আদায় করা হয়।

জানা গেছে, বুধবার নগরীর দক্ষিণ সুরমার কদমতলীর ইয়াসিন প্লাজা, হোটেল রোজ ভিউ মার্কেট, কদমতলির ফল মার্কেট, ডেডিক্য়াল রোডের বাদশা ম্যানশন ও হালিমা ম্যানশন থেকে সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত বকেয়া হোল্ডিং টেক্স আদায় করেন।

অপরদিকে, অভিযানাকালে নগরীর বিভিন্ন স্থানে সড়ক দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার অভিযোগে ৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা এবং অভিযুক্তদের কাছ থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বুধবার সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট বিজন কুমার সিংহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে সিসিকের কর কর্মকর্তা মো. রমিজ উদ্দিন, বাজার শাখা, লাইসেন্স শাখা সহ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এবং সিলেট মহানগর পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুর রউফ মন্ডল ফোনঃ ০১৭৩৯-৫৯১২০৫, ০১৯১৭-২৮২৬১১। ই-মেইলঃ info@ebfnews.com.

// // //