Image Not Found!
ঢাকা   মঙ্গলবার ২৫ অগাস্ট ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

A PHP Error was encountered

Severity: Warning

Message: The use statement with non-compound name 'IntlDateFormatter' has no effect

Filename: news/news-download.php

Line Number: 5

A PHP Error was encountered

Severity: Warning

Message: The use statement with non-compound name 'IntlCalendar' has no effect

Filename: news/news-download.php

Line Number: 6

আজ মঙ্গলবার

ঢাকা  
 ২৫ অগাস্ট ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
 ১৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি


সিলেটসিলেটে পালকি ও কাজী এ্যাসপ্যারগাসকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : খাদ্যের মূল্যতালিকা (মেন্যু) না থাকা এবং খাদ্যে ভেজাল ও মেয়াদউত্তীর্ণ খাবার থাকার অপরাধে সিলেটের জিন্দাবাজারের পালকি রেস্টুরেন্ট ও কাজী এ্যাসপ্যারগাস ফুড আইল্যান্ডে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট। বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে খাদ্যের মূল্যতালিকা (মেন্যু) না থাকায় পালকি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা ও কাজী এ্যাসপ্যারগাসের ৫টি প্রতিষ্ঠানে মেয়াদউত্তীর্ণ খাবার থাকায় ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সাথে র‌্যাবের একটি দল উপস্থিত ছিল।

বিষয়টি সিলেট ভিউকে নিশ্চিত করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ। তিনি জানান, মূল্যতালিকা (মেন্যু) না থাকার অপরাধে পালকি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা ও কাজী এ্যাসপ্যারগাসের ৫টি প্রতিষ্ঠানে মেয়াদউত্তীর্ণ খাবার থাকায় ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তাদেরকে সতর্ক করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুর রউফ মন্ডল ফোনঃ ০১৭৩৯-৫৯১২০৫, ০১৯১৭-২৮২৬১১। ই-মেইলঃ info@ebfnews.com.

// // //