Image Not Found!
ঢাকা   সোমবার ১৯ জানুয়ারী ২০২৬ | ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আজ সোমবার

ঢাকা  
 ১৯ জানুয়ারী ২০২৬
৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
 ১ শা‘বান ১৪৪৭ হিজরি


টিকা নেবার পর ফের আক্রান্ত ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক:

 ভারতের সিরাম ইন্সটিটিউটের উদ্ভাবিত টিকা গ্রহণের ২৭ দিন পর ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। গত ৬ মার্চ তার দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর আগে গত ৭ ফেব্রুয়ারি তিনি করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন নিয়েছিলেন।

বর্তমানে ডিএমপি কমিশনার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এসব তথ্য গতকাল মঙ্গলবার রাতে গণমাধ্যমকে নিশ্চিত করেন কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি বলেন, গত ৬ মার্চ ডিএমপি কমিশনারের দেহে করোনা শনাক্ত হয়। তারপর তিনি এখানে ভর্তি হন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুর রউফ মন্ডল ফোনঃ ০১৭৩৯-৫৯১২০৫, ০১৯১৭-২৮২৬১১। ই-মেইলঃ info@ebfnews.com.

// // //