সর্বশেষ সংবাদ
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: 07:41:03 pm, 2025-09-02 | দেখা হয়েছে: 340 বার।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনে ছাত্রশিবিরের প্রার্থীর বিরুদ্ধে রিট আবেদনকারী নারী শিক্ষার্থীকে শিবির নেতা কর্তৃক প্রকাশ্যে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং সারাদেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে শিবিরের নেতাকর্মীদের অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে ফুলবাড়ীয়া অধীনস্থ কলেজ ছাত্রদল বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে। আজ ০২ সেপ্টেম্বর ২০২৫ ইং এই কর্মসূচিতে ফুলবাড়িয়া কলেজ ছাত্রদলের পক্ষে উপস্থিত ছিলেন সোহেল রানা, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফুলবাড়িয়া কলেজ ছাত্রদল। এমরুল কায়েস, সদস্য সচিব ফুলবাড়িয়া কলেজ ছাত্রদল। মাজেদুল ইসলাম রাফি, যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম সাগর, যুগ্ম আহ্বায়ক ফারদিন হাসান তাওহীদ, আহ্বায়ক সদস্য মোঃ মোস্তাফিজ রহমান সিয়ার, আহ্বায়ক সদস্য। শাহাবুদ্দীন ডিগ্রি কলেজ থেকে উপস্থিত ছিলেন মোঃ ফয়সাল হোসেন, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আহম্মদ, সহ-সভাপতি। ইসলামিয়া কলেজ থেকে উপস্থিত ছিলেন আসিফ আরাফাত, সভাপতি ইসরাফিল ফেরদৌস রিফাত, সাধারণ সম্পাদক। ফুলবাড়িয়া সরকারি মহিলা কলেজ থেকে উপস্থিত ছিলেন মোছাঃ সাদিয়া আক্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরও অনেকে।