Image Not Found!
ঢাকা   রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ | ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      

সারাদেশে মাদক নিরাময় কেন্দ্র পরিদর্শনে নামছে নারকোটিক্স

 নিজস্ব প্রতিবেদক : মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর অনিয়মের বিরুদ্ধে অভিযান শুরু করতে যাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (নারকোটিক্স)। এ বিষয়ে বৃহস্পতিবার সংশ্লিষ্টদের কড়া নির্দেশনা দিয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক। নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী অভিযান পরিচালনার প্রস্তুতি নেয়া হয়েছে। আজ ১৩ নভেম্বর (শুক্রবার) সকাল থেকে একাধিক টিমের মাঠে নামার কথা রয়েছে। কোথাও কোনো অনিয়ম পরিলক্ষিত হলে লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। নারকোটিক্সের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক আহসানুল জব্বার অনলাইনে জরুরি মিটিং আহ্বান করেন। ওই মিটিং থেকে বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে তাৎক্ষণিকভাবে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জানিয়ে দেয়া হয়। আজ থেকে শুরু হওয়া সাঁড়াশি অভিযান মহাপরিচালক নিজেই মনিটরিং করবেন বলে জানা গেছে।

সূত্র জানায়, রাজধানীতে মোট ১০৫টি নিরাময় কেন্দ্র লাইসেন্সপ্রাপ্ত। এর মধ্যে হাতেগোনা ৪-৫টি প্রতিষ্ঠানে সেবার মান সন্তোষজনক। বাকিগুলোতে সেবা বলতে তেমন কিছুই নেই। এমনকি অনেক কেন্দ্রের বিরুদ্ধে মাদক ব্যবসা ও রোগীদের ওপর নির্যাতন চালানোর প্রমাণিত অভিযোগ রয়েছে। রাজধানী ছাড়া জেলা শহরগুলোতে যেসব কেন্দ্র রয়েছে সেগুলোর অবস্থা আরও খারাপ। বহু নিরাময় কেন্দ্র মাদকাসক্তির চিকিৎসার নামে মানসিক রোগের চিকিৎসা শুরু করেছে। যথাযথ পর্যবেক্ষণের অভাবে লাইসেন্স ছাড়াই ব্যাঙের ছাতার মতো পাড়া-মহল্লায় এ ধরনের নিরাময় কেন্দ্র গজিয়ে উঠেছে।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা বলেন, লোকবলের সীমাবদ্ধতার কারণে নিরাময় কেন্দ্রগুলো যথাযথভাবে পর্যবেক্ষণ করা যায় না। এ সুযোগে অনেক প্রতিষ্ঠান নানা ধরনের অনিয়ম করে যাচ্ছে। সরেজমিন পরিদর্শন করে যে সব প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া যাবে সেগুলো বন্ধ করে দেব।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!