Image Not Found!
ঢাকা   রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ | ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      

বোর বীজ রোপনে ব্যস্ত সময় পাড় করছেন শেরপুরের কৃষকরা

শেরপুর সংবাদদাতা : শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কৃষকেরা বীজতলা তৈরী ও আমন বীজ রোপনে ব্যস্ত সময় পাড় করছেন । ৪ ডিসেম্বর সকালে পাকুড়িয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের কৃষকের সাথে সাক্ষাৎ মেলে কৃষক আঃ রশিদের সাথে। তিনি জানান নিড়িবিল, দৌরুঙ্গীবিল, কেউটাবিল, গাঁওয়াবিল,, রৌওহা বিলসহ সবমিলে প্রায় ৩০ একর জমিতে নানা জাতের বীজ রোপন করছেন কৃষকেরা। আমিও আমার জমিতে উন্নতমানের ভালো ফলনশীল বীজ রোপনের জন্য খুব সকালে বীজতলা তৈয়ের করতে ক্ষেতে এসেছি। এবছর আমন চাষে মোটামুটি ভালো ফলন পেয়েছি। তাই বোর আবাদের ফলন যেন ভালো হয় সেই চিন্তা মাথায় রেখে আমি বীজ রোপন করছি।
কৃষক আজিজল জানান, বিলে খাল খনন করায় জমি চাষ আবাদের অনেক সুবিধা হলেও খালের কিছু জায়গায় ভরাট হয়ে যাওয়ায় খালগুলো সংস্কারের প্রয়োজন। কেননা হঠাৎ বৃষ্টি হলে খালের মাঝে জলাবদ্ধতা সৃষ্টি হয়। যার ফলে ঐ জলাবদ্ধতার কারণে ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়। নতুন করে খালগুলো সংস্কার করা হলে ক্ষতি পরিমান কিছুটা হলেও কমবে।
পাকুড়িয়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মনোয়ার হোসেন মোল্লার সাথে মোবাইলে উন্নতমানের বীজের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, গত ৩ নভেম্বর পাকুড়িয়া ইউনিয়নের কৃষকদের মাঝে বিনামূল্যে প্রায় ৭৫০ জন্য কৃষককে বীজ দেন । উন্নতমান হাইব্রিড জাতের ধানের বীজ দেওয়া হয়। ওইসব বীজের বাম্পার ফলনের সম্ভাবনা আছে। সব মিলিয়ে বোর আবাদের জন্য কনকনে শীতকে উপেক্ষা করে শেরপুরের প্রান্তিক কৃষকরা বীজতলা তৈরী ও বীজ বপন নিয়ে ব্যস্ত সময় পাড় করছেন।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!