Image Not Found!
ঢাকা   রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ | ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      

সরিষাবাড়ীতে দূস্কৃতিকারীর আগুনে ব্যবসায়ীর ৪০ লাখ টাকার পাট পুড়ে ছাই

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে দূস্কৃতিকারীর আগুনে ব্যবসায়ীর গুদামের ৪০ লাখ টাকার পাট পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার ভোররাতে মহাদান ইউনিয়নের সেংগুয়া হাজীবাড়ী মোড়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে সরিষাবাড়ীর দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রনে আনে, এ ঘটনায় থানায় অভিযোগ করা হলে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রত্যক্ষদর্শি ও গুদাম মালিক সূত্রে জানা যায়,সেংগুয়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে হাবিবুর রহমান রোকনের টাকায় একই গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে আব্দুল হক ও আবুল কাশেমের ছেলে আল-আমিন মিলে, তিনজনে পাটের ব্যবসা করছে। উপজেলার সেংগুয়া হাজীবাড়ী মোড় এলাকায় রোকনের নিজস্ব গুদামে বিভিন্ন স্থান থেকে প্রায় দেড় হাজার মণ পাট ক্রয় করে ওই গুদামে গুদাম জাত করেছিল । যার বর্তমান বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা । ইতিমধ্যে পাটগুলো টাঙ্গাইল জেলার গোপালপুরের এক ব্যবসায়ীর নিকট বিক্রি বায়না পত্র করেছিল। শুক্রবার ভোররাত আনুমানিক পৌনে চারটার দিকে হঠাৎ গুদামে আগুন জ্বলতে থাকে। আশেপাশের লোকেরা আগুন দেখে দৌড়া-দৌড়ি করে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। স্থানীয় দমকল বাহিনীকে সংবাদ দিলে ঘটনার আদা ঘন্টা পর দমকল বাহিনী এসে প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। এ ঘটনায় হাবিবুর রহমার রোকন বাদী হয়ে গতকাল সকালে সরিষাবাড়ী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গুদাম মালিক রোকন জানায়, তার গুদামে কোন বিদ্যুৎ সংযোগ নাই , পাহারাদারও নেই দূস্কৃতিকারীরা পরিকল্পিত ভাবে তার গুদামে গভীর রাতে আগুন দিয়েছে। এতে প্রায় দেড় হাজার মণ পাট পুড়ে গেছে,যার বর্তমান মূল্য প্রায় ৪০ লাখ টাকা ।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!