Image Not Found!
ঢাকা   মঙ্গলবার ২৫ অগাস্ট ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      

হাটহাজারী বড় মাদ্রাসায় মাওলানা মামুনুল

হাটহাজারী দারুল উলুম মাদ্রাসায় (বড় মাদ্রাসা) এসেছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নবনিযুক্ত যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।
বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে আলোচনায় আসা মামুনুল মাদ্রাসায় পৌঁছান আজ বুধবার (৯ ডিসেম্বর) বেলা দুইটার দিকে। সেখানে তিনি অবস্থান করেন বিকাল পাঁচটা পর্যন্ত।
তবে তার মাদ্রাসায় আগমন নিয়ে সুনির্দিষ্টভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী মাওলানা মামুনুল হকের মাদ্রাসায় আগমনের সত্যতা নিশ্চিত করে বলেন, “তিনি (মামুনুল হক) মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করতে এসেছেন। জিয়ারত শেষে হেফাজতের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।”
অন্য একটি সূত্র জানিয়েছে, মামুনুল হক চট্টগ্রামে তার বোনকে দেখতে এসেছেন। সেখান থেকে মরহুম শফী হুজুরের কবর জিয়ারত করতে হাটহাজারী মাদ্রাসায় এসেছেন।
তবে তার আগমনের খবরে বিভিন্ন মহলে নানা কৌতূহলের সৃষ্টি হয়েছে।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!