Image Not Found!
ঢাকা   মঙ্গলবার ২৫ অগাস্ট ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      
ভাস্কর্য অবমাননা, প্রতিবাদে রংপুরে আইনজীবীদের মানববন্ধন

ভাস্কর্য অবমাননা, প্রতিবাদে রংপুরে আইনজীবীদের মানববন্ধন

কুষ্টিয়ার সাতমাথা মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রংপুর আইনজীবী সমিতি। মঙ্গলবার (৮ডিসেম্বর) দুপুরে রংপুর জজকোর্ট চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

মানববন্ধনে বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু, রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. ইলিয়াস আহম্মেদ, রংপুর আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাড. আব্দুল হক প্রামানিক, জেলা জাসদ সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম মুকুল, রংপুর আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক ফিরোজ কবির গুঞ্জন, আইনজীবী সমিতির সদস্য এ্যাড. দিলশাদ ইসলাম মুকুল প্রমুখ। 

মানববন্ধনে সভাপতিত্ব করেন রংপুর আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আব্দুল মালেক। সঞ্চালনা করেন এডভোকেট আবু সুফিয়ান। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন আইন কলেজ রংপুরের অধ্যক্ষ এ্যাড. সাজেদ হোসেন তাতা, এ্যাড. আতিক উল আলম কল্লোল, এ্যাড. জিয়াউল হক জিয়াসহ অন্যান্য আইনজীবীবৃন্দ। 

মানববন্ধন থেকে বক্তারা দ্রুত ভাস্কর্য অবমাননাকারী ও উস্কানীদাতাদের আইনের দ্রুত ট্রাইবুনালের আওতায় এনে বিচার করার জন্য সরকারের কাছে আবেদন জানান।

 

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!