Image Not Found!
ঢাকা   রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ | ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      
বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভের বিষয়ে সুখবর জানাতে সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশবাসীকে সুখবর জানাতে কাল সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভের বিষয়ে সুখবর জানাতে সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল চারটায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে গণভবন থেকে যুক্ত হতে পারেন তিনি।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা এ তথ্য জানিয়েছেন সাংবাদিকদের।

জানা গেছে, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করা উপলক্ষে এ প্রেস কনফারেন্স (ভার্চুয়ালি) আয়োজন করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাতে নিউইয়র্কে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (ইউএন-সিডিপি) সভায় পর্যালোচনা শেষে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে থেকে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণের সুপারিশ করা হবে।

নিয়ম অনুযায়ী, তিনটি শর্ত পূরণ হলে এবং পরপর দুটি পর্যালোচনায় এ মানদণ্ড ধরে রাখতে পারলে উন্নয়নশীল দেশে উত্তরণের সুপারিশ করে ইউএন-সিডিপি। তার মধ্যে ২০১৮ সাল থেকে তিনটি শর্তই পূরণ করতে পেরেছে বাংলাদেশ এবং এই সংক্রান্ত মান ধরে রাখতে পেরেছে বাংলাদেশ।

শর্তগুলো হলো:

১.একটি দেশের মাথাপিছু আয় হতে হবে কমপক্ষে ১ হাজার ২৩০ মার্কিন ডলার, মনবসম্পদ সূচকে ৬৬ পয়েন্ট ও অর্থনীতির ভঙ্গুরতা সূচকে ৩২ বা তার নিচে আসতে হয়। বাংলাদেশ এসব শর্ত ২০১৮ সাল থেকেই পূরণ করে আসতে পেরেছে।

উল্লেখ্য যে,২০২০ সালে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ১ হাজার ৮২৭ ডলার, মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ পয়েন্ট অর্জনে সক্ষম হয়েছে৭৫.৩ এবং অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে যা ছিল ২৫.২।

এই সুপারিশ প্রাপ্তির পর বাংলাদেশ নিয়ম অনুযায়ী আনুষ্ঠানিক ঘোষণার জন্য তিন থেকে পাঁচ বছর প্রস্তুতিকালীন সময় পাবে। বাংলাদেশ ইতোমধ্যে পাঁচ বছরের প্রস্তুতিকালীন সময় চেয়ে আবেদনও করেছে।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!