Image Not Found!
ঢাকা   রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ | ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      
ঐতিহাসিক ৭ মার্চকে ঘিরে এবং স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হওয়ায় সারাদেশের থানাগুলোতে নানা কর্মসূচিতে উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। উন্নয়নশীল দেশ হিসেবে চূড়ান্ত সুপারিশ পাওয়ার আনন্দ দেশজুড়ে সব থানায় একযোগে উদযাপান করবে পুলিশ।

৭মার্চকে ঘিরে সকল থানায় হবে উদযাপন,থাকবে প্রীতিভোজ,সাংস্কৃতিক অনুষ্ঠান।

আজকের ময়মনসিংহ ডেস্ক:

ঐতিহাসিক ৭ মার্চকে ঘিরে এবং স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হওয়ায় সারাদেশের থানাগুলোতে নানা কর্মসূচিতে উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। উন্নয়নশীল দেশ হিসেবে চূড়ান্ত সুপারিশ পাওয়ার আনন্দ দেশজুড়ে সব থানায় একযোগে উদযাপান করবে পুলিশ।

দেশের ৬৬০টি থানায় একযোগে, একইসময়ে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হবে।শ্রদ্ধাভরে স্মরণ করা হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।থাকবে আলোচনা অনুষ্ঠানের আয়োজন। গতকাল শুক্রবার রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আইজিপি ড. বেনজীর আহমেদ।

আইজিপি বেনজির আহমেদ বলেন, গত মাসের ২৬ তারিখে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তি ও ৭ মার্চের ঐতিহাসিক ভাষনের দিনটিতে দেশব্যাপী আনন্দ উদযাপন করবে পুলিশ। দিনটি দেশের ৬৬০টি থানায় বিকেল ৩টায় একযোগে উদযাপন করা হবে। দেশের সব থানার বাইরে আলোচনা সভা ও প্রীতিভোজের আয়োজন করা হবে, মিষ্টি বিতরণ করা হবে। স্বাস্থ্যবিধি মেনে সবাই এসব অনুষ্ঠানে যোগ দেবে। অনুষ্ঠানে পুলিশ সদস্য ছাড়াও স্থানীয় জনপ্রশাসনসহ নেতৃবৃন্দ থাকবেন।


এসময় তিনি সবাইকে হাত ধুয়ে, মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে অংশগ্রহণ করার অনুরোধ করেন।


এর আগে ২৬ ফেব্রুয়ারি স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হয়ে যাওয়ার সুপারিশ পায় বাংলাদেশ। জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) এ সুপারিশ করেছে। তবে বাংলাদেশকে এলডিসি থেকে বের হতে ২০২৬ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।এসময় বাংলাদেশের কতকগুলি সুবিধা বাতিল হলেও পাওয়া যাবে আরও কতক নতুন সুবিধা।


সাধারণত উন্নয়নশীল দেশগুলোর মধ্যে যেসব দেশ তুলনামূলক দুর্বল সেসব দেশকে স্বল্পোন্নত দেশ হিসেবে বিবেচনা করা হয়। ১৯৭১ সালে প্রথম স্বল্পোন্নত দেশের তালিকা করা হয়। বাংলাদেশ ১৯৭৫ সালে এই তালিকায় অন্তর্ভুক্ত হয়। সবকিছু ঠিক থাকলে পাঁচ বছর পর এলডিসি থেকে বের হয়ে অন্যান্য উন্নয়নশীল দেশের কাতারে চলে যাবে বাংলাদেশ।


আইজিপি বলেন, ২০০৮ সালের পর থেকে বাংলাদেশের উন্নয়নে আমূল পরিবর্তন এসেছে। দারিদ্র্য অনেক কমেছে, এখন মিউজিয়ামে যাওয়ার উপক্রম। আগে সবাই বলতো ইলেকট্রিসিটি কবে আসবে, এখন বলে কবে যাবে। দেশের এসব উন্নয়নকেই উদযাপন করবে পুলিশ।

 

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!