Image Not Found!
ঢাকা   রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ | ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      

করোনা মহামারীঃএকদিনে মৃত্যুর রেকর্ড গড়লো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদকঃ

চলছে বৈশ্বিক করোনা মহামারী।পৃথিবীব্যাপী মৃত্যু মিছিল।বাংলাদেশেও প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন কেউ না কেউ।করোনায় মৃত্যু ও শনাক্ত দুদিকেই নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। গতকাল সোমবার করোনা শনাক্ত হয়েছিল ৭ হাজার ৭৫ জনের। তার আগের দিন রোববার শনাক্ত হয়েছিল ৭ হাজার ৮৭ জনের, যা দেশে করোনার সংক্রমণ শুরুর পর থেকে এক দিনে ছিল সর্বোচ্চ। আজ সংক্রমণ শনাক্তে গত দুদিনকে ছাড়িয়ে গেল। সে হিসাবে টানা তিন দিন ধরে করোনায় সংক্রমণ শনাক্ত ৭ হাজারের বেশি।

 

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ২১৩ জনের। আর মারা গেছেন ৬৬ জন। এর আগে করোনায় দেশে এত মৃত্যু দেখা যায়নি। গত বছরের ৩০ জুন মারা গিয়েছিলেন ৬৪ জন।


আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) নমুনা পরীক্ষাও হয়েছে সবচেয়ে বেশি, ৩৪ হাজার ৩১১ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২১ দশমিক শূন্য ২ শতাংশ।

এ পর্যন্ত দেশে মোট ৬ লাখ ৫১ হাজার ৬৫২ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৯ হাজার ৩৮৪ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৫৮ হাজার ৩৮৩ জন।

 

 

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!