Image Not Found!
ঢাকা   রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ | ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      

করোনায় পুলিশ সদস্যে-র মৃত্যুতে আইজিপির শোক

ফজলে এলাহি ঢালীঃ

 

করোনায় জীবন দিলেন বাংলাদেশ পুলিশের আরও এক সম্মুখযোদ্ধা ট্রাফিক কনস্টেবল জামাল মাতব্বর (৫২)।পুলিশের এই সদস্যের মৃত্যুতে এক শোকবার্তায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)  গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন।শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

 

করোনায় মৃত্যুবরণ করা জামাল মাতব্বর  রাজবাড়ী জেলা পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।

 

চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ (০৫ জুলাই) বিকালে রাজবাড়ী সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন।

 

বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানোর প্রস্তুতি চলছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

 

উল্লেখ্য, করোনাকালে জনগণকে সুরক্ষা সেবা দিতে গিয়ে এ পর্যন্ত ৯৯ জন পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন।

 

নিউজরুম এডিটর/দৈনিক আজকের ময়মনসিংহ।

 

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!