Image Not Found!
ঢাকা   রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ | ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      
করোনাভাইরাসের বিস্তার রোধে গতবছরের মত এবারও জাতীয় ঈদগাহের বদলে কোরবানির ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে; সবাইকে মানতে হবে স্বাস্থ্যবিধি।

ঢাকায় ঈদের প্রধান জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে

নিজস্ব প্রতিবেদকঃ

করোনাভাইরাসের বিস্তার রোধে গতবছরের মত এবারও জাতীয় ঈদগাহের বদলে কোরবানির ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে; সবাইকে মানতে হবে স্বাস্থ্যবিধি।

বুধবার (২১ জুলাই) সকাল ৭টায় প্রধান জামাতের পর আরও চারটি জামাতের ব্যবস্থা থাকছে মসজিদে।

এছাড়া সকাল ৭টা ৩০ মিনিটে আশুলিয়ার বলিভদ্র বাজার জামে মসজিদে এবং সকাল ৯টায় কাজলাপাড় ভাঙ্গাপ্রেস বায়তুল জান্নাত জামে মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায়, পঞ্চম সর্বশেষ জামাত বেলা পৌনে ১১টায় হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় পবিত্র ঈদুল আজহার জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র ইমাম খতিব . সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন।

ঈদের জামাত আয়োজনে বেশ কয়েকটি শর্ত মানতে হবে। সেগুলো হলো মসজিদে ঈদের নামাজ আয়োজনের ক্ষেত্রে কার্পেট বিছানো যাবে না। নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে। মুসল্লিরা নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসবেন। এছাড়া প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে অজু করে মসজিদে আসতে হবে।

দৈনিক আজকের ময়মনসিংহ।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!