Image Not Found!
ঢাকা   রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ | ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      
চলমান বিধিনিষেধে রাজধানীর মূল সড়কে তুলনামূলক কম মানুষ দেখা গেলেও অলিগলিতে আনাগোনা বেশ বেড়েছে। দিন যত যাচ্ছে এ জায়গাগুলোতে মানুষের আড্ডা তত বাড়ছে। বিধিনিষেধের শুরুতে রাজধানীর বিভিন্ন এলাকায় বেশ কড়াকড়ি দেখা গেলেও ক্রমেই শিথিলতা তৈরি হচ্ছে।

মহাসড়কে কম থাকলেও অলিগলিতে বাড়ছে মানুষের উপস্থিতি

ফজলে এলাহি ঢালীঃ

চলমান বিধিনিষেধে রাজধানীর মূল সড়কে তুলনামূলক কম মানুষ দেখা গেলেও অলিগলিতে আনাগোনা বেশ বেড়েছে। দিন যত যাচ্ছে জায়গাগুলোতে মানুষের আড্ডা তত বাড়ছে। বিধিনিষেধের শুরুতে রাজধানীর বিভিন্ন এলাকায় বেশ কড়াকড়ি দেখা গেলেও ক্রমেই শিথিলতা তৈরি হচ্ছে।

মঙ্গলবার (২৭ জুলাই) রাজধানীর কারওয়ান বাজার এবং শাহবাগ এলাকাসহ নগরীর বিভিন্ন স্থানে এমন চিত্র দেখা গেছে।

বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে অহেতুক যান চলাচল নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। বিনা প্রয়োজনে কেউ বের হলে কোনো ছাড় দেওয়া হচ্ছে না। সরকারি বিধিনিষেধ ভঙ্গ করায় গ্রেফতার জরিমানাও করা হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, অলিগলির কিছু স্থানে ভ্রাম্যমাণ বিক্রেতারা মোটামুটি বাজার সাজিয়ে বসেছেন। সেখানে লোকজনের আনাগোনাও প্রচুর। ভিড় করেই অনেকে কিনছেন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। স্বাস্থ্যবিধি উপেক্ষা বাধছেন জটলা।

এদিকে রাজধানীর প্রধান সড়কগুলোতে সবচেয়ে বেশি চলছে রিকশা। পাশাপাশি প্রাইভেটকারের সংখ্যাও বেশ। তবে কিছু অফিসের কর্মী পরিবহনকারী গাড়ি ছাড়া, বড় গাড়ি দেখা যায়নি।

পুলিশের চেকপোস্টগুলোতে কিছু কিছু প্রাইভেটকার থামিয়ে জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে। তবে দীর্ঘক্ষণ অপেক্ষায় কাউকে জরিমানা অথবা ফিরিয়ে দেয়ার মতো ঘটনা লক্ষ্য করা যায়নি। এদিকে রিকশাযাত্রীদের সেরকম জিজ্ঞাসার মুখেও পড়তে হচ্ছে কম। এজন্য রাজধানী যেন রিকশার দখলে চলছে।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!