Image Not Found!
ঢাকা   রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ | ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      

পরীমনি কান্ডে মায়ের ভূমিকা নেয়া পরিচালক চয়নিকা আটক

ফজলে এলাহি ঢালীঃ

পরীমনি কান্ডে মায়ের ভূমিকা নেয়া পরিচালক চয়নিকা চৌধুরীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যার দিকে রাজধানীর পান্থপথ এলাকা থেকে তাকে আটক করা হয়।

পান্থপথ থেকে আটকের পর  ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে চয়নিকাকে। সেখানে তাকে পরীমনিসহ বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে শুক্রবার বিকাল চয়নিকা রাজধানীর বাংলামোটরের সোনারগাঁও রোডে একটি বেসরকারি টেলিভিশনে গিয়েছিলেন এক অনুষ্ঠানে। আর সেই ভবনের নিচে অবস্থান নিয়ে থাকে পুলিশ সদস্যরা। পরে সেখান থেকে যাওয়ার পথে পান্থপথ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


পড়ুন যেভাবে চয়নিকা,শেষ ছবি বিশ্ব-সুন্দরীর নায়িকা ছিলো পরীমনিঃ

চয়নিকা চৌধুরী বাংলাদেশের একজন আলোচিত পরিচালক। ২০০১ সালের ১৮ সেপ্টেম্বর ‘শেষ বেলায়’ নাটকের মধ্য দিয়ে পরিচালনা করা শুরু করেন তিনি। ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবেও অভিষেক ঘটেছে তার। সেই সিনেমার নায়িকা ছিলেন পরীমনি।

বর্তমানে নির্মাতা চয়নিকা চৌধুরীকে পরীমণির কথিত মা হিসেবে অনেকে পরিচিত করে তুললেও বাংলা নাটকের উজ্জ্বল ক্যারিয়ার গড়া একজন নির্মাতা তিনি। ১৯৯৮ সালে বোধ নামের নাটকের স্ক্রিপ্ট রাইটার হিসেবে আত্মপ্রকাশ করেন চয়নিকা । এরপর ২০০১ সালে  ‘শেষ বেলায়’ নাটকের মধ্য দিয়ে নির্মাতার খাতায় নাম লেখান।  গত ১৭ সেপ্টেম্বর তিনি তার ক্যারিয়ারের ২০  বছর পার করেছেন। এই ২০ বছরের ক্যারিয়ারে চয়নিকার নির্মিত এখন পর্যন্ত প্রায় ৪০০টির মতো নাটক বিভিন্ন টেলিভিশনে প্রচারিত হয়েছে। 

বাংলাদেশের প্রথম নারী হিসেবে তিনিই প্রথম সবচেয়ে বেশি নাটক ও ধারাবাহিক নির্মাণ করেছেন, যা এখন পর্যন্ত তার দখলে। তবে নারী হয়েই এতবছর ক্যারিয়ারে বাধা-বিপত্তি ঘটার বিষয়ে অকপটে স্বীকার করেন তিনি।

 

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!