Image Not Found!
ঢাকা   মঙ্গলবার ২৫ অগাস্ট ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      
মঙ্গলবার (১০ আগস্ট) করোনাভাইরাসের এ টিকা নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বেইজিং বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেছে। ঢাকায় নিযুক্ত চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন।

চীন থেকে আসছে উপহারের ১৭ লক্ষ টিকা

ফজলে এলাহি ঢালীঃ

টিকা বিতরণের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে আরও ১৭ লাখ সিনোফার্মের টিকা উপহার দিচ্ছে চীন।

মঙ্গলবার (১০ আগস্ট) করোনাভাইরাসের এ টিকা নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বেইজিং বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেছে। ঢাকায় নিযুক্ত চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ১৫ আগস্টের মধ্যে দেশে আরও ৫৪ লাখ টিকা আসবে। এরমধ্যে কোভ্যাক্স থেকে আরও ৩৪ লাখ এবং চীন থেকে কেনা ১০ লাখ টিকা ১৫ আগস্টের মধ্যে দেশে পৌঁছাবে। এছাড়া আরও ১০ লাখ টিকা চীন উপহার হিসেবে দেবে। মোট ৫৪ লাখ টিকা আসবে। পাশাপাশি চীন থেকে কেনা আরও ৫০ লাখ টিকা চলতি মাসে পাওয়া যাবে বলে জানান তিনি।

এরও আগে গত শনিবার স্বাস্থ্যমন্ত্রী জানান, চীন থেকে সিনোফার্মের সাড়ে সাত কোটি ডোজ টিকা আসবে। তিনি বলেন, চীনের সঙ্গে আমাদের দেড় কোটি ডোজ টিকার চুক্তি হয়েছে। এরইমধ্যে তারা টিকা পাঠানোও শুরু করেছে। আমরা চীন থেকে আরও ছয় কোটি ডোজ টিকার চুক্তি করব।

ওই দিন জাহিদ মালেক বলেন, ছয় কোটি ডোজ টিকার মধ্যে দুই কোটি ডোজ করে আগামী অক্টোবর ও নভেম্বর মাসে চার কোটি ডোজ আসবে। এর আগেও আসবে, তবে কিছুটা কম করে। আগস্টে কিছুটা কম টিকা আসবে।

কোভ্যাক্সের আওতায় এর আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশে মডার্নার এবং জাপান অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠিয়েছে। আর কোভ্যাক্স সরাসরি পাঠিয়েছে ফাইজারের টিকা।