Image Not Found!
ঢাকা   রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ | ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের ২০ কর্মকর্তা-কর্মচারীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ৫ থেকে ৮ সেপ্টেম্বর তাদেরকে দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

তিতাসের ২০ কর্মকর্তা-কর্মচারীকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক,দৈনিক আজকের ময়মনসিংহঃ

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের ২০ কর্মকর্তা-কর্মচারীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) আগামী থেকে সেপ্টেম্বর তাদেরকে দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

সোমবার (২৩ আগস্ট) দুদক থেকে এই সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে।

তলবি চিঠিতে যাদেরকে এসে বক্তব্য দিতে বলা হয়েছে তারা হলেন,তিতাসের সিনিয়র সুপারভাইজার হারুন-অর-রশিদ, সিনিয়র বিক্রয় সহকারী ফয়েজ আহমেদ লিটন, সিবিএ সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সিবিএ নেতা জাকির হোসেন সহকারী কর্মকর্তা দেলোয়ার মোর্শেদ।

এছাড়া এই ঘটনায় তিতাসের উপ ব্যবস্থাপক আনিসুজ্জামান মো আব্দুল মান্নান, তিতামেসর সংস্থাপন বিভাগের ব্যবস্থাপক হাসিবুর রহমান, কোম্পানি সচিব মাহমুদুর রব, ইসিসি বিভাগের ব্যবস্থাপক আবু বকর সিদ্দিকুর রহমান। মহরম আলী, প্রাক্তন পরিচালক খান মঈনুল মোস্তাক, পেট্রোবাংলার পরিচালক মো. আইয়ুব খান চৌধুরী, কম্পিউটার অপারেটর মো. মিজানুর রহমান, মো. জাকির হোসেন, মো. আবু সাঈদ, মো. মফিজ মো. মানিক মিয়াকে তলব করা হয়েছে।

দুদক সূত্র জানায়, অবৈধ গ্যাস-সংযোগ, মিটার টেম্পারিংসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রায় তিন বছর যাবত এসব কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান চলছে দুদকের। প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্টদের তলব করা হয়।

দুদক জানিয়েছে, এর আগে প্রতিষ্ঠানটির অন্য ১০ কর্মকবর্তা কর্মচারীরর বক্তব্য গ্রহণ করা হয়েছে। তাদের বক্তব্য সরবরাহকৃত রেকর্ডপত্র যাচাই করা চলছে।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!