Image Not Found!
ঢাকা   রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ | ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      

হাইকোর্টে খালাস পেলেন গিয়াস উদ্দিন আল মামুন

অর্থপাচারের অভিযোগে করা মামলায় গিয়াস উদ্দিন আল মামুনকে বিচারিক আদালতের দেওয়া সাত বছরের কারাদণ্ডের রায় বাতিল করে তাকে খালাস দিয়েছেন হাইকোর্ট।২০০৩-০৪ সালের একটি ঘটনার প্রেক্ষিতে ২০১১ সালের ২২ সেপ্টেম্বর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগে বলা হয়, গ্লোব ফার্মাসিউটিক্যাল ও বিটিএলের চেয়ারম্যান এম শাহজাদ আলী নেদারল্যান্ডসের একটি ঠিকাদারি কোম্পানির বাংলাদেশের এজেন্ট ছিলেন। ওই কোম্পানির রেলওয়ে সিগন্যালিং আধুনিকীকরণ প্রকল্পের টেন্ডার কার্যাদেশ চূড়ান্ত করার সময় মামুন তার কাছে ৬ কোটি ১ লাখ ৫৭ হাজার ৭৬২ টাকা কমিশন দাবি করেন। পরে এই অর্থ লন্ডনের ন্যাটওয়েস্ট ব্যাংকে জমা দেওয়া হয়।২০১৯ সালের ২৪ এপ্রিল ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালত মামুনকে সাত বছরের কারাদণ্ড এবং ১২ কোটি টাকা অর্থদণ্ড দেন। একই সঙ্গে লন্ডনের ব্যাংক হিসাবের অর্থ বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়।তবে মামুন হাইকোর্টে আপিল করলে, দীর্ঘ শুনানির পর বৃহস্পতিবার হাইকোর্ট তাকে খালাস দেন। উল্লেখ্য, মামুন ২০০৭ সালের ৩০ জানুয়ারি গ্রেপ্তার হয়েছিলেন এবং চলতি বছরের ৬ আগস্ট কারামুক্ত হন।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!