Image Not Found!
ঢাকা   মঙ্গলবার ২৫ অগাস্ট ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      

ময়মনসিংহে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ বেড়েছে

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ এক সপ্তাহে নতুন করে ১০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ১০৭ -এ।
রোববার (২৯ নভেম্বর) রাত ১০টার দিকে জেলা প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে।
জেলা প্রশাসন জানিয়েছে, ৮-২২ নভেম্বর এই দুই সপ্তাহে করোনা আক্রান্ত হয়েছিল ৯৯ জন। কিন্তু ২২-২৯ নভেম্বর পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১০২ জন। অর্থাৎ গত দুই সপ্তাহের তুলনায় এই এক সপ্তাহেই ময়মনসিংহে করোনা আক্রান্ত বেড়ে হয়েছে দ্বিগুণ।ময়মনসিংহ জেলা সিভিল সার্জন এবি এম মসিউল বলেন, সদরের ৭০, গফরগাঁওয়ে ১০, মুক্তাগাছায় ছয়জন, ফুলপুর ও হালুয়াঘাটে তিন জন করে শনাক্ত হয়েছেন। এ ছাড়া নান্দাইল, তারাকান্দা ও ত্রিশালে দুইজন করে এবং ঈশ্বরগঞ্জ, গৌরীপুর, ফুলবাড়িয়া ও ভালুকায় একজন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
তিনি আরও বলেন, আক্রান্তদের মধ্যে ২৫৫ জন আইসোলেশনে রয়েছেন। তাদের মধ্যে ২৪৪ জন নিজ বাসায় এবং ১১ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। আক্রান্তদের মধ্যে তিন হাজার ৮১৩ জন সুস্থ এবং ৩৯ জনের মৃত্যু হয়েছে।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!