Image Not Found!
ঢাকা   রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ | ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      

নভেম্বরে দেশে ৩৫৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ মহিলা পরিষদ জানিয়েছে, সারাদেশে নভেম্বর মাসে মোট ৩৫৩ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ১৮ জন দলবদ্ধধর্ষণসহ মোট ১৫৩ জন ধর্ষণের শিকার।
মহিলা পরিষদের লিগ্যাল এইড উপ-পরিষদের এক প্রতিবেদনে মঙ্গলবার (১ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়। এই প্রতিবেদন দেশের জাতীয় ১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নভেম্বর মাসে মোট ৩৫৩ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এদের মধ্যে ১৮ জন দলবদ্ধধর্ষণসহ মোট ১৫৩ জন ধর্ষণের শিকার হয়েছে। ৯৪ জন কন্যাশিশু ধর্ষণের শিকার এবং ৭ জন কন্যাশিশু দলবদ্ধধর্ষণের শিকার হয়েছে। এ ছাড়া ৭ জন শিশুসহ ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১৫ জনকে। শ্লীলতাহানির শিকার হয়েছে ৫ জন। এর মধ্যে শিশু ৩ জন। ৬ জন শিশুসহ ৭ জন যৌন নিপীড়নের শিকার হয়েছে। এসিডদগ্ধের শিকার হয়েছে ৪ জন শিশু এবং এসিডদগ্ধের কারণে মৃত্যু হয়েছে ১ জনের।
উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ৭ জন। শিশু অপহরণের ঘটনা ঘটেছে মোট ১১ জনের সাথে। পাচারের শিকার হয়েছে ৫ জন। বিভিন্ন কারণে ১২ জন শিশুসহ ৩৮ জনকে হত্যা করা হয়েছে। এছাড়া ৫ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। অগ্নিদগ্ধের শিকার হয়েছে ৪ জন, তার মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। যৌতুকের কারণে নির্যাতন হয়েছে ৯ জনের ওপর, তাদের মধ্যে ৪ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে।
উল্লেখ্য, গত অক্টোবর মাসে মোট ৪৩৬ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছিল। এরমধ্যে ৪৪ জন দলবদ্ধধর্ষণসহ মোট ২১৬ জন ধর্ষণের শিকার হয়েছিল।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!