Image Not Found!
ঢাকা   রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ | ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      

পরিবহন শ্রমিকের উপর হামলার প্রতিবাদে আম্বরখানায় সড়ক অবরোধ, বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীতে এক পরিবহন শ্রমিককে ছুরিকাঘাত ও তার উপর হামলার প্রতিবাদে আম্বরখানায় সড়ক অবরোধ করা হয়েছে। বুধবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর আম্বরখানায় সড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকরা।

শ্রমিকদের অভিযোগের ভিত্তিতে জানা গেছে, পাওনা টাকা নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে আম্বরখানাস্থ গোল্ডেন টাওয়ারে জামাল চৌধুরী নামের এক ব্যক্তি তার অফিসে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (চৌহাট্টা-৩) শাখার রাজু নামের এক পরিবহন শ্রমিকের উপর হামলা এবং তাকে ছুরিকাঘাত করেন। এমনকি রাজুকে প্রাণে মেরে ফেলার চেষ্টাও করেন জামাল চৌধুরী। খবর পেয়ে বুধবার সন্ধ্যায় আম্বরখানা পয়েন্টে শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ এবং সড়ক অবরোধ করেন। অবরোধকালে শ্রমিকরা জামাল চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন রকমের স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

এসময় টিলাগড়, এয়ারপোর্ট ও সুনামগঞ্জ সড়কে শত শত যানবাহন আটকা পড়ে। প্রায় এক ঘন্টা সময় সড়ক অবরোধ রাখার পর এসএমপির এয়ারপোর্ট থানার একদল পুলিশ ঘটনাস্থলে ঘটনাস্থলে এসে পৌঁছে এবং শ্রমিকদের বুঝিয়ে অবরোধ তুলে দেয়। এ রিপোর্ট লেখা (সন্ধ্যা সাড়ে ৬টা) পর্যন্ত বিষয়টি সমাধানের লক্ষ্যে বৈঠক চলছে বলে জানা গেছে।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি শাহাদাৎ হোসেন সিলেটভিউ-কে জানান, মালিকের সঙ্গে গাড়ির ড্রাইভারের বাক-বিতণ্ডাকে কেন্দ্র করে কিছু শ্রমিক আম্বরখানায় জড়ো হয়ে সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ এসে তা তুলে দেয়। বিষয়টি সমাধানের লক্ষ্যে বৈঠক চলছে।

 

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!