Image Not Found!
ঢাকা   রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ | ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      

বর্তমান সরকার খুলনাঞ্চলের উন্নয়নে অত্যন্ত আন্তরিক

সড়ক নির্মাণ কাজের উদ্বোধনকালে সিটি মেয়র
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, বর্তমান সরকার খুলনাঞ্চলের উন্নয়নে অত্যন্ত আন্তরিক। শুধু খুলনা মহানগরীর উন্নয়নে বর্তমান সরকার যে অর্থ বরাদ্দ দিয়েছে পূর্বের কোন সরকারের সময়ে তা’ পাওয়া যায়নি। খুলনাসহ দেশের সর্বস্তরের মানুষের প্রতি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুনজর থাকায় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সক্ষম হচ্ছে।
সিটি মেয়র গতকাল মঙ্গলবার সকালে নগরীর ছোট বয়রাস্থ আনিস নগরের শ্মশানঘাট খালপাড় রোডের (মনোয়ারা বেগম সড়ক) নির্মাণ কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সিটি মেয়র ফলক উন্মোচন, ফিতা কাটা ও মোনাজাতের মধ্য দিয়ে সড়কটির নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সড়কটি নির্মিত হলে এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ তাদের আর্থ-সামাজিক অবস্থারও উন্নয়নে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পে’র ‘জাতীয় নগর দারিদ্র্য হ্রাসকরণ কর্মসূচী’র আওতায় ৭৬ লক্ষ ৩১ হাজার ৮ শ ৫৫ টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করা হচ্ছে। স্থানীয় সরকার বিভাগ, খুলনা সিটি কর্পোরেন, যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস এবং ইউএনডিপি সড়কটি নির্মাণে অর্থায়ন করেছে।
কেসিসি’র প্যানেল মেয়র মোঃ আলী আকবর টিপু, কাউন্সিলর মোঃ আনিছুর রহমান বিশ্বাষ, সংরক্ষিত আসনের কাউন্সিলর শেখ আমেনা হালিম বেবী, প্রধান প্রকৌশলী মো: এজাজ মোর্শেদ চৌধুরী, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, প্রকল্পের টাউন ম্যানেজার মোঃ মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা এস এম কবিরুল ইসলাম, সমাজকর্মী বিমল কৃষ্ণ দাস, মোঃ মশিউর রহমান মিলন, শেখ জিয়াউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।-খবরঃ বিজ্ঞপ্তির।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!