Image Not Found!
ঢাকা   রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ | ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      
সোনার দাম ভরিতে বাড়ছে

সোনার দাম ভরিতে বাড়ছে ১,৯৮৩ টাকা

সোনার দাম নিয়ে অস্থিরতা কাটছেই না। দেশের বাজারে সোনার অলংকারের দাম আবার ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা বাড়ছে। তাতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার ভরি ৭৪ হাজার ৬৫০ টাকায় গিয়ে দাঁড়াবে। নতুন দর কাল বুধবার সারা দেশে কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির কার্যনির্বাহী কমিটি আজ মঙ্গলবার রাতে সোনার মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত নিয়েছে। পরে সেটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। সর্বশেষ ২ ডিসেম্বর সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়েছিল সমিতি।

নতুন দর কার্যকর হওয়ায় কাল থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭৪ হাজার ৬৫০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৭১ হাজার ৫০০ টাকা, ১৮ ক্যারেট ৬২ হাজার ৭৫২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৫২ হাজার ৪৩০ টাকায়। অন্যদিকে রুপার দাম অপরিবর্তিত থাকবে।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!