Image Not Found!
ঢাকা   রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ | ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      

স্কুল কলেজ খোলে দেবার পরিস্থিতি পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর।

আজকের ময়মনসিংহ ডেস্ক:

বর্তমানে কোভিড-১৯ মহামারির ভেকসিনেশন কার্যক্রম চলমান।এর মধ্যে স্কুল-কলেজগুলো পুনরায় খুলে দেয়ার মতো পরিবেশ-পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিনা, তা পর্যালোচনা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আজ ২২ ফেব্রুয়ারী সোমবার বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গণমাধ্যমে ব্রিফিংকালে এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সভায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে  সভাপতিত্ব করেন।এ সময় মন্ত্রীপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা স্কুল-কলেজগুলো পুনরায় খুলে দেওয়ার ব্যাপারে পরিস্থিতি পর্যালোচনা করতে ৫/৬ দিনের মধ্যে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসবো।



এসময় মন্ত্রিপরিষদ সচিব বলেন, তারা প্রথমে স্কুল-কলেজগুলো পুনরায় খুলে দেওয়ার মতো পরিবেশ-পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিনা, তা পর্যালোচনা করবেন এবং এরপর, এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরো বলেন, ইংল্যান্ড ছাড়া ইউরোপের অন্যান্য দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখন খুলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী প্রথমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও কর্মচারি এবং তারপর শিক্ষার্থীদের ভ্যাকসিন নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম কোভিড-১৯ সনাক্ত হওয়ার পর সরকার ২০২০ সালের ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। এই বন্ধের মেয়াদ কয়েকবার বাড়ানো হয়। অতি-সম্প্রতি আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা-প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!