Image Not Found!
ঢাকা   মঙ্গলবার ২৫ অগাস্ট ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সংঘর্ষে নিহত-১

স্টাফ রিপোর্টারঃ

পূর্ব শত্রুতার জেরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে ফয়েজ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নিমবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে শনিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮টায়।

জানা গেছে,নিহত ফায়েজ মিয়া নিমবাড়ি গ্রামের লাবু মিয়ার ছেলে।এই সংঘর্ষের ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিমবাড়ির সাক্কু মিয়ার লোকের সঙ্গে মোস্তফা মিয়াদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে দুই পক্ষের লোকজন কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় দেশীয় অস্ত্রের আঘাতে ফায়েজ মিয়া নিহত হন। এছাড়া দুই পক্ষের ৫ জন লোক গুরুতর আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঁইয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।

 

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!