Image Not Found!
ঢাকা   রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ | ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      

এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ স্থগিত।

নিজস্ব প্রতিবেদকঃ

 ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত ফরম পূরণ চলার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার থেকে সারা দেশে কঠোর বিধিনিষেধ আরোপ পূর্বক লকডাউনের ঘোষনা দিয়েছে সরকার। এ কারণে এসএসসির ফরম পূরণও স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

করোনার সংক্রমণ মোকাবেলায় সরকারের ঘোষিত কঠোর বিধি নিষেধের কারণে সারা দেশে এসএসসির ফরম পূরণ স্থগিত রাখা হয়েছে। তবে বিলম্ব ফি ছাড়া নতুন করে ফরম পূরণের সময় বাড়ানো হবে বলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে।


সোমবার আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘লকডাউনের কারণে এসএসসির চলমান ফরম পূরণ স্থগিত রাখা হয়েছে। বর্তমানে মহামারি একটি জাতীয় সমস্যা, তাই লকডাউন শেষে ফরম পূরণের সময় বাড়ানো হবে। বিলম্ব ফি ছাড়া পরীক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন।’

সময় বাড়ানো নিয়ে তিনি জানান, অধিকাংশের ফরম পূরণ হয়ে গেছে। তবে যারা বাকি রয়েছে তাদের সুবিধার্থে লকডাউন শেষে নতুন করে বিলম্ব ফি ছাড়া ৪ থেকে ৫ দিন সময় বাড়ানো হবে। যেহেতু এসএসসি পরীক্ষার সময় এখনো নির্ধারণ হয়নি, সেহেতু প্রয়োজনে এ সময় আরও বাড়ানো হতে পারে।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!