Image Not Found!
ঢাকা   রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ | ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      

ফিলিস্তিনি হামাস নেতার সাথে ইরানী কমান্ডারের ফোনালাপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

 

হামাস যখন গাজা উপত্যকায় ইসরায়েলী পাশবিক হামলার প্রতিবাদে তেল আবিবসহ ইসরাইলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপ করে যাচ্ছে তখন এ টেলিফোন সংলাপ অনুষ্ঠিত হলো।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার সাথে টেলিফোনে কথা বলেছেন।

এ সময় দখলদার ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে সফল ও অনন্য সাধারণ জবাব দেয়ার জন্য হামাসের ভূয়সী প্রশংসা করেন জেনারেল কায়ানি। তিনি ফিলিস্তিনের নির্যাতিত জনগোষ্ঠীর উপর দখলদার ইসরাইলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান।

টেলিফোন সংলাপে ইসমাইল হানিয়া ফিলিস্তিনি জাতির সংগ্রামের প্রতি সর্বাত্মক সমর্থনের জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আল-কুদস নিয়ে বর্তমানে যে সংঘর্ষ চলতে তা মূলত ফিলিস্তিনি জাতির ন্যায়সঙ্গত অধিকার আদায়েরই ধারাবাহিকতা।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি এর আগে এক ভাষণে ফিলিস্তিনি জাতির স্বাধীনতা সংগ্রামের প্রতি সর্বাত্মক সমর্থন ঘোষণা করে বলেছিলেন, ফিলিস্তিনি ভূমি জবরদখল করে প্রতিষ্ঠিত অবৈধ রাষ্ট্র দখলদার ইসরাইলের বিরুদ্ধে যে কেউ অস্ত্র হাতে নেবে তার প্রতি তেহরান সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। তিনি বলেছিলেন, এটি ইরানের সুস্পষ্ট নীতি এবং এখান থেকে একটুও পিছ-পা হবে না তেহরান।

 

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!