Image Not Found!
ঢাকা   রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ | ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      
শেখ হাসিনা বলেন, ‘তখনকার সরকার কিছুতেই আমাকে আসতে দেবে না। আমার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র, আমাকে চিঠিপত্র পাঠানো, বিভ্রান্ত করার চেষ্টা, অনেক কিছুই করা হয়েছিল।

অনেক ঝড় ঝাপ্টা মাথায় নিয়েই আমাকে দেশে আসতে হয়েছে-প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ

শেখ হাসিনা বলেন, ‘তখনকার সরকার কিছুতেই আমাকে আসতে দেবে না। আমার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র, আমাকে চিঠিপত্র পাঠানো, বিভ্রান্ত করার চেষ্টা, অনেক কিছুই করা হয়েছিল।

পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার প্রায় ছয় বছর পর দেশে ফেরার সেই দিনটির স্মৃতিচারণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেক বাধাবিপত্তি অতিক্রম করে দেশে পা রেখে তিনি দেখেছিলেন প্রকৃতিও বিরূপ; ঝড় হচ্ছে ৬০ মাইল বেগে। বিরূপ আবহাওয়ার মধ্যেও পাশে পেয়েছিলেন হাজার হাজার সমর্থককে।

সোমবার(১৭ মে) মন্ত্রিসভা বৈঠকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে চার দশক আগে স্বদেশে প্রত্যাবর্তনের স্মৃতি এভাবেই তুলে ধরেন বঙ্গবন্ধুকন্যা।

 ‘আসার পর অনেক ঝড়ঝাপটা পার হতে হয়েছে এতে কোনো সন্দেহ নাই। তবে এসেছি তো ঝড় মাথায় নিয়েই। সেদিন ৬০ মাইল বেগে ঝড় হচ্ছিল, তখন আমি ট্রাকে। হাজার হাজার মানুষ রাস্তায়।’

প্রধানমন্ত্রী স্মৃতিচারণ করে বলেন, ‘খুনি ও যুদ্ধাপরাধী, যাদের বিচার আমার বাবা শুরু করেছিলেন, তাদের ছেড়ে দেওয়া হয়েছে, তারা তখন ক্ষমতায়। খুনিদের ইনডেমনিটি দেওয়া হয়েছে, তারা ক্ষমতায়। ওই অবস্থায় কিন্তু আমি চলে এসেছিলাম, আমি কোনো কিছুই চিন্তা করিনি। এই স্বাধীনতাকে আমার সফল করতেই হবে—এ রকম একটা প্রতিজ্ঞা সবসময় আমার আর রেহানার (প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা) মধ্যে ছিল।’

তিনি বলেন, ‘বাংলার মানুষের পাশে থেকে মুক্তির সংগ্রামে অংশ নেওয়ার জন্য আমি দেশে এসেছি। আমি আওয়ামী লীগের নেত্রী হওয়ার জন্য আসিনি। আপনাদের বোন হিসেবে, মেয়ে হিসেবে, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী আওয়ামী লীগের কর্মী হিসেবে আমি আপনাদের পাশে থাকতে চাই।’

স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দেশব্যাপী প্রতিবছর বিস্তারিত কর্মসূচি পালন করলেও এবার করোনাভাইরাস পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দিবসটি পালন করছে।

 

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!