Image Not Found!
ঢাকা   মঙ্গলবার ২৫ অগাস্ট ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      
ভারত থেকে ফেরার পর খুলনায় প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) সেন্টারে কোয়ারেন্টাইনে থাকা এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে এক এএসআইয়ের বিরুদ্ধে।

কোয়ারেন্টাইনে থাকা তরুনীকে ধর্ষণ ,এএসআই গ্রেফতার

ফজলে এলাহি ঢালীঃ

ভারত থেকে ফেরার পর খুলনায় প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) সেন্টারে কোয়ারেন্টাইনে থাকা এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে এক এএসআইয়ের বিরুদ্ধে। মামলা দায়েরের পর পুলিশ এএসআই মো. মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করেছে। তাকে সাময়িক বরখাস্তও করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,এএসআই মোখলেছ গত ১ মে থেকে পিটিআই কোয়ারেন্টাইন সেন্টারে দায়িত্ব পালন করছিলেন। ওই সেন্টারে সোমবার পর্যন্ত কোয়ারেন্টিনে ছিলেন ৪ নারী। ধর্ষণের শিকার নারীর কোয়ারেন্টাইন শেষ হবে ১৮ মে। কোয়ারেন্টাইন চলাকালীন এএসআই মোখলেছুর রহমানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। একপর্যায়ে মোখলেছুর রহমান তাকে ধর্ষণ করেন।

 নগরীর মশিয়ালি এলাকার বাসিন্দা ওই তরুণী গত ৪ মে ভারত থেকে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে আসেন। এরপর তাকে খুলনা পিটিআইতে কোয়ারেন্টাইনে রাখা হয়। গত ১৩ এবং ১৫ মে রাতে এএসআই মোখলেছ দুই দফায় তাকে ধর্ষণ করেন। ১৭ মে ওই তরুণী বাদি হয়ে খুলনা থানায় নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলার পর খুলনা থানা পুলিশ এএসআই মোখলেছকে গ্রেপ্তার করে। এরপর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এ ব্যাপারে কেএমপি কমিশনার মো. মাসুদুর রহমান ভূঁইয়া বলেন, অভিযোগ পাওয়ার পর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রেকর্ড করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সাময়িক বরখাস্ত এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের হয়েছে। দুটি মামলার তদন্তও শুরু হয়েছে। এ ব্যাপারে কোনো শৈথিল্য দেখানো হবে না।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!