Image Not Found!
ঢাকা   রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ | ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      

চলমান লকডাউনে বিধিনিষেধের জেরে ফাঁকা ঢাকার সড়ক

ফজলে এলাহি ঢালীঃ

কঠোর বিধিনিষেধের চতুর্থদিনেও রাজধানীর বেশিরভাগ সড়কই ফাঁকা দেখা গেছে। লকডাউনের পাশাপাশি বৃষ্টি থাকায় রাস্তায় একদম ফাঁকা দেখা গেছে।রোববার (৪ জুলাই) মিরপুর, কাজীপাড়ার বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্য চোখে পড়ে। মূল সড়কের পাশাপাশি অলিগলিতেও মানুষ ছিল কম। কিছু দোকানপাট খোলা থাকলেও সেগুলোতে ক্রেতা কম। সাটার অর্ধেক নামিয়ে অলস সময় পার করতে দেখা যায় বিক্রেতাদের।

 শুধুমাত্র জরুরি সেবার আওতায় অ্যাম্বুলেন্স, স্বল্পসংখ্যাক প্রাইভেট পরিবহন, পিকআপ ও রিকশা চলাচল করতে দেখা গেছে। সড়কে বের হয়নি সাধারণ মানুষ। বেশিরভাগ সাধারণ মানুষ সরকারী নির্দেশনা মেনে চলছেন।

বৃষ্টি থাকায় সকালে রিকশা নিয়ে বা ছাতা মাথায় দিয়ে কিছু মানুষকে কর্মস্থলে যেতে দেখা গেছে। তবে সব মিলিয়ে সড়কগুলো মোটামুটি ফাঁকাই রয়েছে।

বিধিনিষেধ কার্যকরে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি,র‌্যাব সদস্যরা টহল দিচ্ছেন।

এর আগে লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া অযৌক্তিক কারণে বাইরে বের হওয়ায় রাজধানীতে প্রথম দিন ৫৫০ এবং দ্বিতীয় দিন ৩২০ জনকে গ্রেফতার করে পুলিশ। এদিকে র‌্যাবের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেশব্যাপী বৃহস্পতিবার ১৮২ জনকে জরিমানায় ১ লাখ ৩২ হাজার ৩৯৫ টাকা এবং শুক্রবারের অভিযানে ২১৩ জনের জরিমানায় ২ লাখ ১৫ হাজার ৫৪০ টাকা আদায় করা হয়।

সরকারি নির্দেশ অমান্য করে অযথা এবং অযৌক্তিক কারণে বাইরে বের হয়ে সংক্রমণের ঝুঁকি বাড়ানোর অভিযোগে গতকাল শনিবারও (৩ জুলাই) রাজধানী থেকে ৬২১ জনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের আটটি বিভাগের সমন্বিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। তৃতীয় দিনে ৩৪৬ জনকে ১ লাখ ৬ হাজার ৪৫০ টাকা জরিমানাও করা হয় বলে জানায় ডিএমপি।

অন্যদিকে লকডাউনের তৃতীয় দিনে নিষেধাজ্ঞা অমান্য করায় সারাদেশে ২৭৭ জনকে প্রায় দুই লাখ টাকা জরিমানা করেছে র‍্যাব। সারা দেশে ৩১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এই অর্থদণ্ড প্রদান করেন।

 

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!