Image Not Found!
ঢাকা   রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ | ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      

সাংবাদিক স্বপন ভদ্রকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের শম্ভুগঞ্জে সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন তারাকান্দা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক স্বপন কুমার ভদ্র। আজ বেলা ১১টার দিকে শম্ভুগঞ্জের বাইদ্দা পাড়া এলাকায় চা স্টলে বসে থাকা অবস্থায় সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। ধারালো দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে তাকে ফেলে রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বপন ভদ্রের উপর এ ধরনের নৃশংস হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

হত্যার কারণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করার প্রতিশ্রুতি দিয়েছে।

স্বপন কুমার ভদ্রের মৃত্যুতে সহকর্মী, বন্ধু, এবং এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং হত্যাকারীদের শাস্তির দাবি জানিয়েছেন।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!