Image Not Found!
ঢাকা   রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ | ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      

ফুলবাড়ীয়ায় ২৪ এর শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট


ফুলবাড়ীয়া, ময়মনসিংহ— ফুটবল শুধুমাত্র একটি খেলা নয়, এটি একটি আবেগ এবং অনুভূতির বহিঃপ্রকাশ। এই আবেগকে সামনে রেখে ১৪ই অক্টোবর ২০২৪, সোমবার বিকেল ৩:০০ টায় ফুলবাড়ীয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৪ এর শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা। টুর্নামেন্টের আয়োজনে রয়েছে ফুলবাড়ীয়া ফুটবল একাডেমি।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফুলবাড়িয়া উপজেলার নির্বাহী অফিসার জনাব কাবেরী জালাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ কামরুজ্জামান এবং সভাপতিত্ব করবেন ফুলবাড়িয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ আবু উবাইদা বাবুল।

ফুলবাড়িয়া ফুটবল একাডেমি আয়োজিত এই টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াপ্রেমীদের জন্য এক মহা উৎসবের উপলক্ষ্য হিসেবে বিবেচিত হচ্ছে। খেলার মাঠে ফুটবলপ্রেমীদের ভিড় জমাতে শুরু করেছে এবং স্থানীয় ক্রীড়া অঙ্গন ইতোমধ্যেই উৎসাহে মুখরিত।

ফুটবলের প্রতি গভীর ভালোবাসা এবং শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট যুবসমাজের কাছে শুধু একটি খেলা নয়, বরং একতা, বন্ধুত্ব এবং সততার প্রতীক হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

ফুলবাড়িয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই টুর্নামেন্টকে ঘিরে সকলের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
খেলা দেখার জন্য আহ্বান এবং সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন মোঃ আবু নাহিদ মোঃ হাবিবুল্লাহ সজিব মোঃ হিমেল হাসান রাসেল তারা আরও বলেছেন তারা সবার সহযোগিতা চান যেন সবার সহযোগিতা নিয়ে তারা খুব ভালোভাবে টুর্নামেন্ট শেষ করতে চান।