Image Not Found!
ঢাকা   রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ | ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      

জামায়াতে ইসলামী দায়িত্ব পেলে ঈমানী কর্তব্যের অংশ হিসেবেই উন্নয়নমূলক কার্যক্রম করা হবে

মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৮নং রাঙামাটিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের হাতিলেইট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা ইউসুফ আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, বিশিষ্ট শিক্ষাবিদ ও আগামী সংসদ নির্বাচনে ১৫১ ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন। বক্তব্যে তিনি সম্প্রতি গণ-অভ্যুত্থানে পতন হওয়া মহাজোট সরকারের ব্যপক সমালোচনা করে আওয়ামী লীগ নেতাদের সীমাহীন দূর্নীতির কথা উল্লেখ করেন।

কামরুল হাসান মিলন বলেন, শেখ হাসিনা পালিয়ে গিয়ে নিজের দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন। দলটির ভাগ্যের নির্মম পরিহাস, নিজেদের গড়া আদালতে নিজেদের বিচার হচ্ছে। তিনি বলেন, জামায়াতে ইসলামী দায়িত্ব পেলে ঈমানী কর্তব্যের অংশ হিসেবেই এলাকার সকল উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

সাধারণ সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ফজলুল হক শামীম, নায়েবে আমীর গোলাম মোস্তাফা ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মানিক হাসান সহ অন্যান্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আনোয়ার হাসান সিরাজী। অনুষ্ঠানে রাঙামাটিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!