Image Not Found!
ঢাকা   রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ | ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      

রানীর বাবা মারা গেছেন

রানী মুখার্জির বাড়িতে গত সপ্তাহে ছিল উৎসবের আমেজ। দীপাবলি উপলক্ষে বলিউডের সব তারকাকে নিজের বাড়িতে দাওয়াত করেছিলেন এই তারকা। সেদিন নতুন পোশাকে সেজে সবার সঙ্গে রানী আনন্দ করেছিলেন জমিয়ে। কে জানত এর মাত্র কয়েক দিন পরই তাঁকে কাঁদতে হবে! আজ রোববার ভোরে রানীর বাবা রাম মুখার্জি মারা গেছেন। রাম মুখার্জি টালিউড ও বলিউডের খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। তাঁর পারিবারিক সূত্র জানিয়েছে, নিম্ন রক্তচাপজনিত সমস্যার কারণে রাত তিনটার দিকে প্রবীণ এই চলচ্চিত্র নির্মাতাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ভোর পাঁচটার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

রাম মুখার্জি মুম্বাইয়ের বিখ্যাত ফিল্মালয়া স্টুডিওর প্রতিষ্ঠাতা শশধর মুখার্জির ভাতিজা। উত্তরাধিকার সূত্রে শশধরের ছেলে রণ মুখার্জি ও ভাতিজা রাম মুখার্জি এই স্টুডিওর মালিক হন। দিলীপ কুমার ও বৈজয়ন্তী মালা অভিনীত ‘হাম হিন্দুস্তানি’ ও ‘লিডার’ ছবির পরিচালক রাম মুখার্জি মেয়ে রানীকেও চলচ্চিত্রে আনেন। ১৯৯৬ সালে তাঁর পরিচালিত বাংলা ছবি ‘বিয়ের ফুল’ দিয়েই রানী মুখার্জির অভিনয় অভিষেক হয়। বলিউডে রানীর ‘রাজা কি আয়েগি বারাত’ সিনেমার প্রযোজকও তাঁর বাবা রাম মুখার্জি।

রাম মুখার্জি ও তাঁর স্ত্রী কৃষ্ণা মুখার্জির দুই সন্তান রাজা ও রানি। তিনি সম্পর্কে অভিনেত্রী কাজল ও পরিচালক অয়ন মুখার্জির চাচা। ডেকান ক্রনিকল