Image Not Found!
ঢাকা   সোমবার ১৯ জানুয়ারী ২০২৬ | ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      

মিয়ানমারে জান্তা বিরোধী বিক্ষোভে পুলিশের গুলি নিহত-২

আন্তর্জাতিক ডেস্কঃ

 

মিয়ানমারে সেনাবাহিনীর অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে শনিবার পুলিশের গুলিতে আরও দুজন নিহত হয়েছেন। ১৯৮৮ সালে সরকারবিরোধী বিক্ষোভে নিহত এক ছাত্রের মৃত্যুবার্ষিকী ঘিরে যখন জোরালো প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে, তখন নতুন করে এই প্রাণহানির ঘটনা ঘটলো।



বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে গণতন্ত্র ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া ও জাপান একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।



বিক্ষোভ ও অসহযোগ আন্দোলনে নিরাপত্তা বাহিনীর ধরপাকড়  বাড়লেও আন্দোলনকারীরা থেমে নেই। দেশটির বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের থারকেটা জেলায় পুলিশের গুলিতে রাতে দুজন নিহত হন।



আন্তর্জাতিক গনমাধ্যমের বরাতে জানা গেছে- আটককৃতদের ছেড়ে দেওয়ার দাবিতে পুলিশ স্টেশনের বাইরে জড়ো হওয়া লোকজনের উপড় এলোপাতাড়ি গুলি ছোড়ে পুলিশ। এতেই দুজন বিক্ষোভকারী নিহত হয়েছেন।

এদিকে মিয়ানমারের ২০০ পুলিশ সদস্য ও তাদের পরিবার বর্তমানে প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নিয়েছেন। শুক্রবার নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।এক পুলিশ কর্মকর্তা বলেন, বিক্ষোভকারীদের মরধর ও নির্যাতন করছে কর্তৃপক্ষ। তাতে অংশ নিতে আমরা অনিচ্ছুক।দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে বিক্ষোভে ধরপাকড়ের এখন পর্যন্ত ৭০ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।




Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!